অনেকেই হয়তো জানেন না জিনিসটা, আজকেই প্রথম শুনতেছেন; বাংলাদেশ থেকে হিমালয় দেখা যায় । হ্যাঁ, সত্যিই !!! এই ছবিটা দেখুন ।
বাংলাদেশের সর্বোত্তরের জনপদ পঞ্চগড় যা হিমালয় কন্যা নামে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র স্থান যেখানে থেকে নভেম্বর ও ডিসেম্বর মাসে দেখা যায় হিমালয়, কাঞ্চনজঙ্ঘা ও এভারেষ্টের চূড়া ।
এ সময় আকাশ মেঘাছন্ন না থাকায় প্রতিদিন এই সৌন্দয্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে নানান পেশাজীবি সহ ভ্রমনপিপাসু মানুষ। বিশেষ করে প্রতিদিন ভিড় জমছে জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীর ঘেষে গড়ে উঠা পিকনিক কর্নারসহ বাংলাবান্ধা স্থলবন্দরে।
এখান থেকে সুস্পষ্ট দেখা মিলে হিমালয়, কাঞ্চনজঙ্ঘা ও এভারেষ্ট চূঁড়ার মনকাড়া অপরূপ দৃশ্য।
ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৫৭ কিলোমিটার। আর পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দূরত্ব ৪০ কিলোমিটার। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা ১৭ কিলোমিটার। পঞ্চগড় থেকে চট্টগ্রামের দূরত্ব ৮০০ কিলোমিটার। আর বাংলাবান্ধা থেকে টেকনাফের দূরত্ব ১০২১ কিলোমিটার। দেশের যে কোন স্থান থেকে সড়ক, রেল ও বিমানে করে পঞ্চগড় যাওয়া যায়। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে সরাসরি এখানে আসতে পারেন। ঢাকা থেকে ভালমানের নন-এসি বাস পঞ্চগড় ও তেঁতুলিয়া পর্যন্ত দিবা-রাত্রি চলাচল করে। ঢাকা থেকে রেলপথেও পঞ্চগড় আসা যায়। ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলাচল করে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স নিয়মিতভাবে ঢাকা-সৈয়দপুর ও সৈয়দপুর-ঢাকা রুটে চলাচল করছে। যেভাবে স্বাচ্ছন্দবোধ করেন সেভাবেই যান । ঠাকুরগাঁও জেলা থেকেও হিমালয় দেখা যায় ।
শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন, আপনার মত করে অনেকেই নতুন করে জানতে পারবে ।
No comments:
Post a Comment